সাংবাদিক মারধরের ঘটনায় চিকিৎসক কারাগারে
দৈনিক প্রথম আলোর সাংবাদিককে মারধরের মামলায় শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শফিউল আজম নামের ওই চিকিৎসক আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম মারুফ হোসেন তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শফিউল আলম শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান।
মামলায় নথিতে বলা হয়, ১৩ মে সকালে দৈনিক প্রথম আলোর সাংবাদিক শিশির মোড়ল পেশাগত সংবাদ সংগ্রহের জন্য শিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি কার্ডিয়াক বিভাগের প্রধান ডাক্তার শফিউল আজমের সঙ্গে দেখা করে সংবাদের প্রয়োজনে বিভিন্ন প্রশ্ন করেন।
এতে বলা হয়, প্রথম আলোর সাংবাদিকরা খবর পেয়ে হাজারীবাগ থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই শফিউল ভয় দেখিয়ে শিশিরকে দিয়ে স্ট্যাম্পে কিছু কথা লিখিয়ে নিয়ে তাতে তার স্বাক্ষর নেন।
পরে শিশির ওই ঘটনায় থানায় মামলা করে।
মামলায় অভিযুক্ত চিকিৎসক শফিউল গত ২৬ মে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান।
জামিনের মেয়াদ শেষে তিনি সোমবার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
