২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ফিরেছেন

বলিভিয়া ও যুক্তরাষ্ট্রে ১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 09:27 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার রাত ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

ডিপ্লোম্যাটিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

গত ১২ জুন জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-৭৭ এর সম্মেলনে যোগ দিতে বলিভিয়া যান আবদুল হামিদ।

এরপর ১৬ জুন যুক্তরাষ্ট্রে যান তিনি। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাত করেন।