২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গণজাগরণ মঞ্চের সভা

ছয় দফা বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে গণজাগরণ মঞ্চ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:19 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

রোববার সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত পথসভায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণ, যুদ্ধাপরাধী ও দেশবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী এবং তাদের ‘সন্ত্রাসী বাহিনী’ ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের সকল অর্থনৈতিক উৎসের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ব্যবস্থা গ্রহণসহ গণজাগরণ মঞ্চের ছয় দফা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

এছাড়া দেশব্যাপী জামাত-শিবিরের সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলার জন্য সকলের প্রতি আহবান জানান তারা।

পরে তারা উপস্থিত জনতার হাতে দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিলানী শুভ, উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম, নরসিংদী পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার সাহা, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা।