২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু

যমুনা নদীতে সাঁতার কাটতে নেমে সিরাজগঞ্জ শহরের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ৩য় বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 07:12 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার দুপুরে এ ঘটনায় মৃত আজিজুল ইসলাম তুষার (২৩) শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি মহল্লার নুরুল ইসলামের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রফিক জানান, শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় মতি সাহেবের ঘাটে মেসের সামনে নর্থ-বেঙ্গল মেডিকেল কলেজের ২০/২৫ জন ছাত্রের একটি দল দুপুরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলা শেষে বল নিয়ে পাশেই যমুনা নদীতে গোসল করতে যান।

সেখানে তারা ফুটবল নিয়ে নদীতে সাঁতরাতে শুরু করেন। এ সময় তুষারসহ তিন জন আকস্মিক নদীর স্রোতে ভেসে যান।

সহপাঠীরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও তুষার ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তুষারের মৃতদেহ পাওয়া যায়।