শ্রীপুরে শিশুকে বলাৎকার, আটক ১
মাগুরার শ্রীপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার মদনপুর গ্রামে এ ঘটনার পর ওই গ্রামের আব্দুর রাজ্জাক নামের এক দোকানদারকে আটক করেছে পুলিশ।
ছেলেটির মা সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে তার ছেলে লবণ কেনার জন্য বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। পথে একই গ্রামের আব্দুর রাজ্জাক তাকে ডেকে নিজের দোকান ঘরে নিয়ে যায়। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাজ্জাক তাকে বলাৎকার করে।
ঘটনার পর ছেলেটি বাড়ি এসে পরিবারের সদস্যদের কথাটি বলে দেয়।
শ্রীপুর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।
এ ঘটনায় ছেলেটির মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।
