২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত নেতা গ্রেপ্তার

সিলেটে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 05:13 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার বিকেলে নগরীর উপশহর পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফখরুল ইসলাম সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি।

শাহপরাণ থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বিকাল ৪টার দিকে গোপন খবর পেয়ে উপশহর রোজভিউ হোটেলের সামনে থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মারধর, গাড়ি ভাংচুরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি।