২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ‘বঞ্চিত’ শরণার্থীদের মানববন্ধন

ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ‘স্বেচ্ছায় ভারত প্রত্যাগত বঞ্চিত শরণার্থী কল্যাণ সমিতি’।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিকে শহরের শাপলা চত্বরে আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরামের সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছায় ভারত প্রত্যাগত বঞ্চিত শরণার্তী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অরুণ কান্তি চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম ‘ক’ অঞ্চলের সভাপতি চাইথোয়াই মারমা প্রমুখ।

মানববন্ধন থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামটির ভারত প্রত্যাগত ১৪ হাজার ২৯১টি পরিবারকে যথাযথ পুনর্বাসন করার দাবি জানানো হয়।