পাবনায় অস্ত্র মামলায় যাবজ্জীবন
অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত।
সোমবার অতিরিক্ত জেলা জজ মুন্সী মশিউর রহমান এ রায় দেন।
দণ্ডিত তায়েজ উদ্দিন (৪০) উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পাবনা জজ আদালতের পেশকার আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালের অগাস্টে রিভলবারসহ তায়েজকে আটক করে সদর থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা করা হয়।
রায় ঘোষণার সময় তায়েজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান আজিজ।
