সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে দুই স্কুলশিক্ষার্থী।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অটোরিকশায় স্কুলে যাওয়ার সময় একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় অনন্যা।
আহতদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসক বাবুল ও রওজাতুলকে মৃত ঘোষণা করেন।
