২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ৩৬ সোনার বার উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেট ও সিটের ভেতর থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 11:22 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারি কমিশনার মো. কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৯টায় ফ্লাই দু্বাইয়ের একটি ফ্লাইট থেকে ৪ কেজি ২০০ গ্রাম ওজনের ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়।

বিমানটির কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আনুমানিক ২ কোটি টাকা মূল্যের এসব সোনা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।