২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুদলের সংঘর্ষ, আহত ৪

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফেনী সদরে দুপক্ষের সংঘর্ষে অন্তত চার জন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার মধ্যরাতে এ সংঘর্ষে আহতদের এক জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এক জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার বিকালে সাত জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালম আজাদ জানান, মধ্যরাতে ফেনী পৌরসভার পেট্রোবাংলা এলাকায় জিয়াইল আলম মিস্টার ও মো. মামুনের সমর্থকদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মো. রাশেদকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মো. সোহেলকে (২২) ভর্তি করা হয় ফেনী সদর হাসপাতালে।