২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে গণ বিয়ে অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদরে ৬০ জন দরিদ্র বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 05:40 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার দুপুরে মুসলিমপুর গ্রামে এ বিয়ের আয়োজন করেন স্থানীয় আবু বকর সিদ্দিক মাদ্রাসার পরিচালক মো. আজিজুল হক।

মো. আজিজুল হক সাংবাদিকদের জানান, ‘ক্যারাভান অব মার্চি’ নামের একটি আন্তর্জাতিক সংস্থা এ আয়োজনে সহায়তা দিয়েছে।

বর-কনের সবার বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়।

তিনি আরো জানান, বিয়ের পর নব দম্পতিদের উপহার হিসেবে নগদ অর্থ ও আসবাবপত্র দেয়া হয়।

এ গণ বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাফায়েত মাহবুব চৌধুরী, গণ বিয়ের উদ্যোক্তা মো. আজিজুল হক প্রমুখ।

জলো প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, প্রতিবছর এরকম যৌতুকবিহীন গণ বিয়ের আয়োজন করা অবশ্যই প্রশংসনীয় উদ্যেগ।