২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে গ্রেনেড ও পিস্তল উদ্ধার

বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে একটি শক্তিশালী গ্রেনেড, একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি, তবে কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 04:12 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

বেনাপোল থেকে যশোরগামী একটি বাসে বৃহস্পতিবার রাতে এ তল্লাশি অভিযান চালানো হয়। গ্রেনেড ও পিস্তল ভারতের তৈরি বলে বিজিবি জানিয়েছে।

যশোর ২৬ বিজিবির বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বেনাপোল লোকাল বাসস্ট্যান্ড একটি বাসে তল্লাশি চালানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই সময় এ অস্ত্র বহনকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।