২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের ২ রুটে দুঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

দোলনচাঁপা এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে দিনাজপুর-শান্তাহার ও ঢাকা-লালমনিহাট রুটে প্রায় দুঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 03:40 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার সকাল ১০টার দিকে গাইবান্ধার বামনডাঙ্গা রেলস্টেশনের আউটার সিগনালের কাছে লাইনচ্যুত হয় দিনাজপুর থেকে শান্তাহারগামী এ ট্রেনটি।

দুপুর ১২টার দিকে ইঞ্জিন ও বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় পদ্মরাগ, লালমনি আন্তঃনগর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছিল।

বামনডাঙ্গা রেল স্টেশন মাস্টার মো. আমজাদ হোসেন জানান, বামনডাঙ্গা রেলস্টেশনে রেলওয়ের লোকজন রেল লাইনের স্লিপারের সংস্কারের কাজ করছিলেন। এ সময় দোলনচাপা এক্সপ্রেস (৭৬৮ ডাউন) ট্রেনটি দ্রুত গতিতে স্টেশনে ঢুকে পড়ে।

এ কারণে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।

লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর দুইঘণ্টার চেষ্টায় ইঞ্জিন ও বগি উদ্ধার করা হয়।