২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্র সাংবাদিক জহিরুল হক লাইফ সাপোর্টে

ভারতে চিকিৎসাধীন প্রবীণ আলোকচিত্র সাংবাদিক জহিরুল হকের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 05:27 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

দিল্লির এইচবিএস ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স হাসপাতালে রয়েছেন তিনি।

এই সাংবাদিকের বড় মেয়ে হামিম জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার অবস্থা ভালো নয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বাবাকে এখন লাইফ সাপোর্টে রয়েছেন।”

জন্ডিসে ভুগে জহিরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে তাকে দিল্লি নেয়া হয়।

বঙ্গবন্ধুর স্নেহভাজন জহিরুলকে ঢাকায় থাকা অবস্থায় হাসপাতালে দেখে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জহিরুলের আরোগ্য কামনায় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করেছে।

জহিরুল হক কলকাতার আজকাল পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি দৈনিক জনকণ্ঠ, দৈনিক আজাদ, অবজারভার, টাইমস ও বাংলার বাণীতে কাজ করেছিলেন।