২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ৬ জেলায় ডিসি পরিবর্তন

ঢাকাসহ ছয়টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

কুমিল্লা থেকে বদলি হয়ে ঢাকার নতুন ডিসি হয়েছেন মো. তোফাজ্জল হোসেন মিয়া। ঢাকার ডিসি শেখ ইউসুফ হারুনকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিয়োগ দেয়া হয়েছে।

ফরিদপুরের ডিসি আবু হেনা মোরশেদ জামানকে নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জের ডিসি সরদার সরাফত আলীকে ফরিদপুর, রাজবাড়ীর ডিসি মো. হাসানুজ্জামানকে কুমিল্লার জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।

আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান রাজবাড়ী এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর চাঁপাইনবাবগঞ্জের ডিসি পদে নিয়োগ পেয়েছেন।

নরসিংদীর ডিসি মো. ওবায়দুল আজমকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিয়োগ দেয়া হয়েছে।