পলাশবাড়ীতে বাসচাপায় শিশুর মৃত্যু
গাইবান্ধা-পলাশবাড়ী উপজেলার সাকোয়া বেইলী ব্রীজ এলাকায় বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শিহাব পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া (শান্তিপাড়া) গ্রামের বদিউজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, রাস্তা পারাপারের সময় গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি বাস শিহাবকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই শিহাব মারা যায়।
তিনি আরো জানান, এনিয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
