স্কুলছাত্রী নিহতের গুজবে টঙ্গীতে অবরোধ
গাজীপুরের টঙ্গীতে পিকআপ ভ্যান চাপায় স্কুলছাত্রী নিহতের গুজবে গাড়িটিতে অগ্নিসংগযোগ ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
মঙ্গলাবার বেলা পৌণে ১২টার দিকে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের দুইছাত্রী গাড়ি চাপায় নিহতের গুজবে এ ঘটনা ঘটে।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা পৌনে ১টার দিকে গাড়ি চলাচল শুরু হয়।
পরে সহপাঠী ও সতীর্থ শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পিকআপটি আটক করে।
ওসি বলেন, ওই ছাত্রীদের মৃত্যু হয়েছে এমন খবর শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছলে বিক্ষুব্ধ শিক্ষর্থীরা পাশের মহাসড়কে গাড়ি ভাংচুর ও পিকআপ ভ্যানটিতে অগ্নিসংযোগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরে টঙ্গী ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মো. সফিউদ্দিন বলেন, আহত লুবনার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে এবং রুৎবাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
