চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে জেলা শহরের জয়দেবপুর কাঁচাবাজারে দোকান পাট বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেন কাঁচামাল ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতা এমারত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদুল আলম, রাশেদ, আনোয়ার হোসেন, মানিক সাহা, সাইফুল ইসলাম সিকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ সমিতিসহ বিভিন্ন অজুহাতে চিহ্নিত চাঁদাবাজরা প্রতিদিন দোকান প্রতি ৫০/১০০ টাকা আদায় করে।
চাঁদা দিতে অস্বীকার করলে দোকানদারদের মারধর ও বিভিন্ন ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করে অবিলম্বে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
