২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতে পাচারকালে’ কিশোরী উদ্ধার, যুবক আটক

ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে সন্দেহে এক কিশোরীকে (১৪) যশোরের শার্শা সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। একই কারণে এক যুবককে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

শুক্রবার কায়বার রুদ্রপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, মেয়েটি (নাম প্রকাশ করা হলো না) ঢাকা নগরীর খিলগাঁও থানার নন্দীপাড়া ছোট বটতলা এলাকার হারুনর রশিদের মেয়ে।

বিজিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে কায়বার রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি।

এ সময় পাচারকারী সন্দেহে আব্দুল মান্নানকে (৩০) আটক  করা হয়।

আটক আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া  গ্রামের হাসান আলির ছেলে।

তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।