বিমান ও পর্যটনে বরাদ্দ কমেছে
উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলা হলেও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবে।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।
ফাইল ছবি
এই খাতে গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিলো ৩০৮ কোটি টাকা, সংশোধিত বাজেটে ২৮৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়
অর্থমন্ত্রী বলেন, “যাত্রীসেবা বৃদ্ধির উদ্দেশ্যে ২০১৫ সালের মধ্যে আরো দুইটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি ২০১৯ সালের মধ্যে ৪টি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ বিমানে যুক্ত হবে।
“তবে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনায় বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং লোকেশন বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”
এছাড়াও শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মানোন্নয়ন ও সম্প্রসারণের কাজ অব্যাহত রাখা এবং দ্বিতীয় রানওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
“শিগগিরই আমরা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকে উন্নীত করবো এবং পিপিপির আওতায় কক্সবাজারকে একটি এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।”
