প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন
বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে জেলা শহরের টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিশু কিশোর মেলা ও বিজ্ঞান চর্চা কেন্দ্র। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে বিজ্ঞান চর্চা কেন্দ্র নোয়াখালী জেলা শাখার সংগঠক কাজী জহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ভক্ত সুপ্রিতম সরকার, ইংরেজি বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আনম জাহের উদ্দিন, মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু প্রমুখ।
বক্তারা শিক্ষার বাণিজ্যিকিরণ বন্ধ ও আমলাতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁসের সঙ্গে সংশি¬ষ্ট ব্যক্তিদের বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।
