২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-৫ আসনের উপ-নির্বাচন ১৫ জুন

বরিশাল-৫ আসনের (সদর) উপ-নির্বাচনের ভোটগ্রহণ ১২ জুনের পরিবর্তে হবে ১৫ জুন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার দুলাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ জুন মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কয়েকটি কেন্দ্র নির্বাচনী কেন্দ্র হওয়ায় ভোট গ্রহণের তারিখ পেছানো হয়েছে।

গত ৯ এপ্রিল বরিশাল সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।