২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভোলার লালমোহন  উপজেলায় বুধবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

মৃত সফিউল্ল্যাহ (৫০) ওই উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল ১১টায় বাড়ির পাশের চৌমহনী এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে সফিউল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) গাজী সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।