আশুলিয়ায় হিউম্যান হলার খাদে পড়ে নিহত ১
ঢাকার সাভারের আশুলিয়ায় হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক বাইং-হাউজের কর্মকর্তা নিহত হয়েছে। এতে অন্তত আরো ৮ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, নবীনগর থেকে আব্দুল্লাহপুরগামী যাত্রীবাহী হিউম্যান হলারটি মরাগাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় হোসেন আহম্মেদ।
তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
