২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

রাজধানীর মিরপুরে অস্ত্র বিক্রির সময় এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 05:30 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

সোমবার আটক জামাল শেখের (২০) কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়।

তবে অভিযানের তথ্য মঙ্গলবার সাংবাদিকদের জানান মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি।

তিনি বলেন, “সোমবার মিরপুরের মোল্লাপাড়ার মোড়ের কাছে একটি চায়ের দোকানের সামনে অস্ত্র কেনাবেচা খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

“এসময় পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জামালকে হাতনাতে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল মিরপুর এলাকায় অনেকদিন ধরেই অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার স্বীকার করেছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

আটক জামালের বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।