২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় তরুণীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 03:16 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না আফরিন (২০) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মোতালেব ভূঁইয়ার মেয়ে।

খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূর জানান, তামান্না অটোরিকশার জন্য চান্দুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।