২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বেনজির আহমেদের নিভৃত প্রস্থান

ভোরের কাগজের সাবেক সম্পাদক বেনজির আহমেদ মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 11:15 AM

Updated : 25 Apr 2022, 04:16 PM

মঙ্গলবার ভোর রাতে রাজধানীর ধানমণ্ডিতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বেনজির আহমেদের বোন নাজমুন নাহার জানান, গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে এই সাংবাদিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। রাত সোয়া ৪টার দিকে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
প্রবীণ এই সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা সৃষ্টির পথিকৃৎ নিভৃতচারী বেনজির আহমেদকে এদেশের সংবাদপত্র জগৎ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বেনজির আহমেদের বাড়ি পাবনার ঈশ্বরদীর চরমিরকামাড়ি গ্রামে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। অকৃতদার ছিলেন তিনি।

ডাকসুর সদস্য ও আইবিএর ছাত্র বেনজির আহমেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধবিষয়ক বুলেটিন সম্পাদনা করতেন।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যকন্ত দৈনিক ভোরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। এর আগে, ছয় বছর একই পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন তিনি।

১৯৮৯ সাল থেকে ১৯৯২ পর্যএন্ত বেনজির আহমেদ সাপ্তাহিক মূলধারা ও সাপ্তাহিক নিউ পেপারের দায়িত্বে ছিলেন। প্রয়াত এই সাংবাদিক ১৯৮৬ থেকে ১৯৮৮ পর্যদন্ত সাপ্তাহিক সচিত্র সন্ধানীর সহকারী সম্পাদক ছিলেন।

উদয়ন সাময়িকীতে অনুবাদক ছিলেন বেনজির আহমেদ। ছিলেন সাপ্তাহিক একতা এবং মাসিক নতুন দিগন্তের যুগ্ম সম্পাদক। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিনের সহকারী সম্পাদক ছিলেন। তৎকালীন সোভিয়েত দূতাবাসের বুলেটিন সম্পাদনার কাজও করতেন।

১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যদন্ত বেনজির বাংলাদেশে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তথ্য বিভাগে কাজ করেছেন।

বেনজির আহমেদের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে জানিয়ে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, বুধবার বেলা ১১টায় তার মরদেহ ভোরের কাগজের কার্যালয়ের সামনে এবং বেলা ১২টায় প্রেসক্লাবে নেয়া হবে।