পরিত্যক্ত ‘পানীয়’ পানের পর শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ‘কোমল পানীয়’ পান করার পর এক শিশুর মৃত্যু হয়েছে; অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওই শিশুর বড়ভাই।
সোমবার সকালে উপজেলার পাচলিয়া গ্রামে এ ঘটনায় মারা যায় ওই গ্রামের লুৎফর রহমানের আড়াই বছর বয়সী ছেলে কামরুল হাসান।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ফয়সাল আহম্মেদ বলেন, “খাদ্যে বিষক্রিয়ার কারণে শিশু কামরুলের মৃত্যু হয়েছে।
“আর আশংকাজনক অবস্থায় তার বড়ভাই নাজমুল হাসানকে (৭) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
“কোমল পানীয়র বোতলটি তারা হাসপাতালে আনেননি; তবে বোতলটি তাদের সংরক্ষণ করে রাখার পরামর্শ দেয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “এর কিছুক্ষণের মধ্যে তিন ছেলে অসুস্থ হয়ে পড়লে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কামরুলের মৃত্যু হয়। আল মামুন (১০) চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছে।
