২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তির আবেদন ১৪ অগাস্ট থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষা বর্ষের (২০১৪-১৫) স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগামী ১৪ অগাস্ট থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 08:39 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৪ অগাস্ট শুরু হয়ে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে।

ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর হবে। এরপর ১৯ সেপ্টেম্বর খ-ইউনিটের, ৫ সেপ্টেম্বর গ-ইউনিটের, ২৬ সেপ্টেম্বর ঘ-ইউনিটের এবং ১৩ সেপ্টেম্বর চ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।