রাবির গ্রীষ্মকালীন ছুটি রোববার শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি রোববার শুরু হবে, চলবে ১০ জুন পর্যন্ত।
রাবির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এবার গ্রীষ্মকালীন অবকাশ ১০ মে থেকে ১০ জুন পর্যন্ত থাকলেও এবার বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কয়েকটি বন্ধ হয়ে যাওয়ায় ছুটি কমিয়ে ১০ দিন রাখার সিদ্ধান্ত হয়।
রোববার থেকে ৭ জুন পর্যন্ত সকল প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। ১১ জুন থেকে ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এদিকে ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে।
