২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকোরিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

কক্সবাজারের চকোরিয়ায় ট্রাকের ধাক্কায় একটি চাঁন্দের গাড়ির (খোলা জিপ) দুই আরোহী নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 11:53 AM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার ভোর ৫টার দিকে চকোরিয়ার হারবাং দরগাহ এলাকায় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আরো অন্তত ছয় জন আহত হন।

চকোরিয়ার হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, হতাহতরা সবাই চাঁন্দের গাড়ির যাত্রী।

নিহতরা হলেন- হারবাং কাটাখালী এলাকার মোহাম্মদ ইদ্রিস (২৫) এবং হারবাং পাহাড়তলি এলাকার হেলাল উদ্দিন (২০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই শহিদুল বলেন, যাত্রী নিয়ে চাঁন্দের গাড়ীটি চকোরিয়া থেকে লোহাগাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। হারবাং দরগাহ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়।

পরে আহত সাতজনকে চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।