২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ১৯ দিন পর দুই কিশোরীকে উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী থেকে অপহরণের ১৯ দিন পর দুই কিশোরীকে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 11:31 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

গত ১৩ মে বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলাকান্দি থেকে অপহৃত দুই কিশোরীকে উদ্ধারের সঙ্গে এক  অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃতদের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে মুক্তার মুন্সি নামে একব্যক্তিকে আটক করা হয়। তার দেয়া তথ্যে শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর এলাকা থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

মুক্তার মুন্সি (২৮) এই অপহরণের হোতা বলে পুলিশের দাবি। দাদপুর গ্রামের মুক্তার মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে। এলাকায় বখাটে হিসাবে তিনি পরিচিত বলে স্থানীয়রা জানায়।

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া জানান, দুই কিশোরী অপহরণের পর তাদের পরিবার তার কাছে এলে তিনি তা থানায় জানান।