২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

মুন্সীগঞ্জ সদরে অগ্নিকাণ্ডে দুটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শুক্রবার মার্কেটটি বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে তিনি জানান।

দমকল বাহিনী প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভর্মীভূত হয় জুয়েল মাদবরের ফার্নিচার ও লোপতোষকের দোকান এবং আবুল কালামের ফার্নিচারের দোকান।

দোকান দুটির খাট, সোফাসেট, ড্রেসি টেবিল, ওয়্যারড্রোব ও লেপ তোষক পুড়ে যায় বলে ওসি জানান।