২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শুক্রবার সাইক্লিস্টদের রোড শো

পরিবেশ বান্ধব ও বিকল্প যান হিসাবে সাইকেলের ব্যবহার বাড়াতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে সাইক্লিস্টদের নিয়ে রোড শো ‘ক্রিটিক্যাল মাস অফ চিটাগং’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 04:41 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

শুক্রবার সকাল ৯টায় নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ থেকে শুরু হবে এ রোড শো শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

‘ক্রিটিক্যাল মাস‘ আয়োজকদের একজন সাদাব ইয়াছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশ বান্ধব ও নগরীর বিকল্প যান হিসেবে সাইকেলের ব্যবহার বাড়াতে চট্টগ্রামে আড়ম্বরপূর্ণ এ আয়োজন।”

তিনি বলেন, “ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়েছে। ১৯৯২ সালে সান ফ্রান্সিসকো শহরে প্রথম শুরু হয় এ ‘ক্রিটিক্যাল মাস’। প্রতি মাসের শেষ শুক্রবার এ ‘ক্রিটিক্যাল মাস’ অনুষ্ঠিত হয়।”

রোড শোটি টাইগারপাস, আগ্রাবাদ, হালিশহরের বড়পুল সাগরিকা সড়কে পোঁছৈ শেষ হবে । এরপর সাইক্লিস্টরা সেখানে বিভিন্ন কসরত প্রদর্শনের করবেন।  

তিনি জানান, এক সঙ্গে দল বেঁধে সাইকেল চালানোর পাশাপাশি নিজের মধ্যে মেল বন্ধন ঘটানোই হচ্ছে ‘ক্রিটিক্যাল মাসের’ মূল প্রতিপাদ্য।

২০০৭ সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ‘ক্রিটিক্যাল মাস’ এ সে দেশের প্রধানমন্ত্রীসহ প্রায় ৮০ হাজার সাইক্লিস্ট অংশ নেয়।