২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিনেও উদ্ধার হয়নি পাবনায় দুধ ব্যবসায়ী

পাবনার ফরিদপুর উপজেলা থেকে অপহৃত দুধ ব্যবসায়ীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 04:00 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

সোমবার রাতে বাঘাবাড়ি মিল্ক ভিটায় দুধ দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হন মোহর আলী (৩২)। উপজেলার আরকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তিনি।

ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহর আলী দুধ নিয়ে নৌকায় করে বাঘাবাড়ি মিল্ক ভিটায় যান। রাতে বাড়ি ফেরার পথে সোনাহারা ত্রি-মোহনীর কাছে আরেকটি নৌকা আড়াআড়িভাবে রেখে গতিরোধ করে মুখোশ পড়া ১০/১২ জন লোক।

তারা নৌকায় ঢুকে মাঝি রেজাউলের হাত-পা এবং চোখ বেঁধে মোহর আলীকে জোর করে নৌকা তুলে নিয়ে যায়।

পরদিন তার বড় ভাই আবু সাঈদ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বে তাকে অপহরণ হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি।