খুলনায় ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত
খুলনা শহরে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, লাবণ্য প্রভা ও তার স্বামী চিত্তরঞ্জন (প্যারালাইজড রোগী) একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে বৃদ্ধার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লাবণ্য প্রভা।
“তিনজন দুর্বৃত্ত ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশকে জানিয়েছেন চিত্তরঞ্জন ছুতার।”
তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
মৃতদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
