দিনাজপুরে জাল টাকাসহ আটক ১
দিনাজপুর সদর উপজেলা থেকে দেড় লাখ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে পাঁচবাড়ি এলাকা থেকে আটক নুর ইসলাম (৪০) উপজেলার কিশমত শালকি গ্রামের আসাদের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ডিএডি শশধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল নূর ইসলামকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১৫০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
নুর ইসলাম জাল টাকা কেনা-বেচা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি।
