ঢাকায় ১০০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজধানীর খিঁলগাও দক্ষিণ বনশ্রী এলাকা থেকে এক হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খিঁলগাও দক্ষিণ বনশ্রী এলাকার ৪ নম্বর রোডের ২৬ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়।
চম্পার সঙ্গে রাশিদা (৩৫) নামে তার এক সহযোগী ছিলেন। তবে তিনি পালিয়ে যান বলে জানান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা নাজমুল।
দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক লেনদেন চালানোর কথা চম্পা স্বীকার করেছেন বলে জানান নাজমুল।
