২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিমেন্ট ক্লিংকারবাহী একটি বিদেশি জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার বিকালে বহির্নোঙ্গরে অবস্থানরত পানামার পতাকাবাহী ‘এমভি জং ডি-২’ নামক জাহাজে পণ্য খালাসের কাজ করার সময় খালাসের যন্ত্র পড়ে গুরুতর আহত হন মো. হারুন (২০) ও মো. হাসান (১৯) নামে দুই শ্রমিক।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসান আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত হারুন নোয়াখালীর কালা মিয়া সরকারের পুত্র।