রাঙ্গুনিয়ায় ডাকাতের গুলিতে অটোরিকশাচালক নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গভীর রাতে ডাকাতের গুলিতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১টার দিকে ইছাখালী গুচ্ছগ্রাম এলাকার এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার এসআই আবদুর রশিদ।
নিহত মো. রুবেল (২৩) ওই গুচ্ছগ্রামেরই বাসিন্দা ছিলেন।
শনিবার দুপুরের দিকে আটকদের মধ্যে একজনের নাম সেলিম। তবে অন্যজনের নাম এখনো জানা যায়নি।
সেলিমের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
রাতের বেলা উপজেলা সদর থেকে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন রুবেল।
ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
