২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

সড়কে অবৈধ যান চলাচল ও চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে রাজশাহী বিভাগীয় আন্দোলন কমিটি করেছে বাস-ট্রাক মালিক-শ্রমিকরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

কমিটি গঠনের পাশাপাশি রোববার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে ৬১ সদস্যে বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার জানান, ছয় দফা দাবিতে আন্দোলন পরিচালনা করার জন্য কমিটি গঠন ও আন্দোলন কর্মপরিকল্পনা তৈরির জন্য বাস-ট্রাক মালিক-শ্রমিক নেতাদের সম্মেলন ডাকা হয়।

এতে রাজশাহী বিভাগের আট জেলার পরিবহন সংগঠনের নেতারা অংশ নেন। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সম্মেলনে রোববার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সব জেলায় পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে আন্দোলন পরিচালনার জন্য ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মুনজুর বলেন, “এ কমিটিতে তাকে আহ্বায়ক করে অপর আট জেলার সড়ক পরিবহন গ্রুপ ও ট্রাক মালিক সমিতির ১৮ জন সভাপতিদের যুগ্মআহ্বায়ক করা হয়েছে।

“এ ছাড়াও কমিটির সদস্য সচিব করা হয়েছে রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবিকে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।