২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের কাছ থেকে টাকা নিতে ‘অপহরণ নাটক’

পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে অপহরণের ঘটনা সাজিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ঝিনাইদহের এক যুবক।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 02:46 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের হামদহ এালাকা থেকে মাসুমকে (৩০) আটক করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।   

হামদহ খোন্দাকারপাড়ার মোতালেব মিয়ার ছেলে মাসুম অপহৃত

পুলিশ সুপার আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছেন তার বড় ভাই সৌদি প্রবাসী ইসরাইল হোসেনের কাছ থেকে টাকা আদায়ের জন্য তিনি নিজেই অপরহণ নাটক সাজিয়েছিলেন।”

মাসুম নিজে লুকিয়ে থেকে বাড়িতে ফোন করে জানান, তাকে ডিবি পুলিশ অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসাবে এক লাখ ৭৪ হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে তাকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হবে এমন কথাও পরিবারকে জানিয়ে মোবাইলে কান্নাকাটি করার অভিনয় করেন।

অপহরণের কথা শুনে মাসুমের পরিবার সকালে ডিবি পুলিশের কাছে ফোন করে। এর পরপরই মাসুমের মোবাইল ফোন ট্র্যাকিং করে। একর্পায়ে পুলিশ আত্মগোপনে থাকা মাসুমকে আটক করতে সক্ষম হয়।  

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি প্রতরণা মামলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার আলতাফ।