২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ভেজাল মবিল তৈরির কারখানার সন্ধান

মৌলভীবাজার সদরে ভেজাল মবিল তৈরির কারখানা থেকে সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 02:32 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

বুধবার রাতে সদরের পশ্চিম মোস্তফাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- ওই কারখানার মালিক বাবুল হোসেন ও গাড়ি চালক বাবুল মিয়া।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আব্দুস ছালেক জানান, গোপন খবর পেয়ে পশ্চিম মোস্তফাপুর এলাকায় ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নকল স্টিকার, রং, পুরাতন মবিল, বিভিন্ন ধরনের ড্রামসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এসময় পুলিশ বাবুল হোসেন ও গাড়ি চালক বাবুল মিয়াকে আটক করে পুলিশ।

তিনি বলেন,“চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিদেশি মবিল কোম্পানির নকল স্টিকার লাগিয়ে ভেজাল মবিল বিক্রি করে আসছিল।”

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।