২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩ উপজেলায় ভোট ২৬ জুন

শেরপুরের নকলা, মাদারীপুর সদর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আগামী ২৬ জুন ভোট হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 04:17 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

বুধবার নির্বাচন কমিশন এ তিন উপজেলার ভোটের তফসিল ঘোষণা করে।

ইসির উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী- ২৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, যাচাই-বাছাই ৩ জুন এবং  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন  ৮ জুন।

এর আগে কমিশন সভায় কিছু উপজেলার ভোটের তারিখ নিয়ে আলোচনা করা হয়। এতে সিদ্ধান্ত হয়- ৯ জুন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

১৯ মে এ উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশনায়  ভোট গ্রহণ স্থগিত করা হয়।

দেশের মোট ৪৮৭টি উপজেলার মধ্যে ছয় ধাপে ইতোমধ্যে ৪৭১টিতে [১ম ধাপে ৯৮ টি, ২য় ধাপে ১১৫টি, ৩য় ধাপে ৮১টি, ৪র্থ দাপে ৯১ টি, ৫ম ধাপে ৭৪টি ও ষষ্ঠ ধাপে ১২টি উপজেলা] ভোট হয়েছে।

নতুন উপজেলা নলডাঙ্গা ও রাঙ্গাবালীতে নির্বাচনের তফসিল [৯ জুন ও ১৯ জুন] দেয়া হয়েছে।

বাকি রয়েছে

বরিশালের মেহেন্দীগঞ্জ, নেত্রকোণার আটপাড়ায় ভোট হয় নি এখনো।

মেয়াদ শেষ না হওয়ায় কুমিল্লার দাউদকান্দি ও ময়মনসিংহের তারাকান্দা এ দুই উপজেলা নির্বাচন আপাতত হচ্ছে না।

নির্বাচন কমিশন নোয়াখালী সদর উপজেলা এবং আদালত চাঁদপুরের হাইমচর, শেরপুর সদর, সিলের ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর, নারায়নগঞ্জের সদর উপজেলা নির্বাচন স্থগিত করেছে। মামলা নিষ্পত্তির পর এখানে ভোট হবে।

ষষ্ঠধাপে ভোটের হার ৫৯%

গত রোববার অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের নির্বাচনে ৫৯ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে।

সোমবার ১২টি উপজেলায় সাধারণ নির্বাচন ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।  এ পর্বের নির্বাচনে মোট ভোটার ছিলো ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন। এর মধ্যে ভোট দেয় ১০ লাখ ৯৭ হাজার  ৩১১ জন। আর বাতিল হয়েছে ৪২ হাজার ১৮৫ ভোট।

প্রথম পর্বে ৬২ দশমিক ৪৪ শতাংশ, দ্বিতীয় পর্বে ৬৩ দশমিক ৩১ শতাংশ, তৃতীয় পর্বে ৬৩ দশমিক ৫২ শতাংশ, চতুর্থ পর্বে ৫৬ দশমিক ১২ শতাংশ ও পঞ্চম পর্বে ৬০ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়ে।

গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। এরপর আরো পাঁচ ধাপে ভোট শেষ হয়। ছয় পর্ব মিলে প্রায় ৬১ শতাংশ ভোট পড়েছে।