একরাম হত্যাকাণ্ডে রাষ্ট্রপতির নিন্দা
ফেনীর ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হকের হত্যাকাণ্ডে ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার ফেনী শহরে বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে গুলিবর্ষণ ও ছুরিকাঘাতের পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজীর উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডে ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
নিহত একরামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
