কাঁঠালের ভেতর গাঁজা
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী একটি ট্রেনে অভিযান চালিয়ে কাঁঠালের ভেতর থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে চালানো ওই অভিযানে কাউকে আটক করা যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম আসা চট্টলা এক্সপ্রেসের ৪১৩ নম্বর বগিতে অভিযান চালিয়ে কাঁঠালভর্তি তিনটি বস্তা পাওয়া যায়।
“এসময় তিনটি কাঁঠালের নিচের দিকে সূতা দিয়ে সেলাই করা দেখে আমাদের সন্দেহ হয়।”
পরে সেগুলো খুলে প্রতিটি কাঁঠালের ভেতর থেকে পলিথিনে মোড়ানো দুই কেজি করে গাঁজা পাওয়া যায়, বলেন ইমরুল।
