চাঁদপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা
চাঁদপুর শহরে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কোড়ালিয়া এলাকায় নিজ বাড়ি থেকে আব্দুল মালেক ওরফে নান্নু পাটওয়ারীর (৬৫) লাশটি উদ্ধার করা হয়।
ওই বাড়িতে তিনি একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা নান্নু পাটওয়ারীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় কেউ আটক হয়নি জানিয়ে তিনি আরো বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
