কুমিল্লায় দুই উপজেলাই আ.লীগের
কুমিল্লা আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সোমবার ভোট গণনা শেষে জেলা নির্বাচনী অফিসার বাসেদুল ইসলাম রাতে এ ফল ঘোষণা করেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে অধক্ষ্য আবদুর রউফ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৩৮৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোহাম্মদ ফজলুল হক পেয়েছেন ৩১ হাজার ৪৩৬ ভোট।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম সারওয়ার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
তিনি পরিকল্পনা মন্ত্রী অ ফ ম মোস্তফা কামালের ছোট ভাই। কাপ পিরিচ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৩৮ হাজার ৮৬৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম খন্দকার ৯ হাজার পেয়েছেন ২৩৫ ভোট।
