কালুখালীতে সাইফুল চেয়ারম্যান নির্বাচিত
রাজবাড়ী কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাজী সাইফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবারের নির্বাচনে তিনি ২৯ হাজার ৪২২ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিদ্দিকী মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ১৪১ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
